Published : 09 Apr 2026, 05:06 PM
২০২৬ সালের শুরুতেই বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি খাতে এক বড় পরিবর্তন দেখা যাচ্ছে। বছরের প্রথম তিন মাসে প্রায় ৮০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন, যার প্রধান কারণ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক তথ্যসেবা প্রতিষ্ঠান র্যাশনালএফএক্স জানিয়েছে, ১ জানুয়ারি থেকে ১ এপ্রিলের মধ্যে ৭৮ হাজার ৫৪৭ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে। জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এই তথ্য প্রকাশ করেছে। র্যাশনালএফএক্স-এর তথ্য অনুযায়ী, প্রযুক্তি খাতে ছাঁটাইয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে গত তিন মাসে ৫৯ হাজার ৫১০ জন প্রযুক্তিকর্মী কাজ হারিয়েছেন।
এরপর অস্ট্রেলিয়ায় ৪ হাজার ৪৫০ জন, ভারতে ১ হাজার ৬২০ জন এবং যুক্তরাজ্যে ১ হাজার ৫০ জন ছাঁটাই হয়েছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রায় অর্ধেক ছাঁটাইয়ের কারণ এআই এবং অটোমেশন। আরও পড়ুনপুলিশে কনস্টেবল নিয়োগ: ঢাকা জেলায় বেশি পদ, কম বান্দরবানে৭ ঘণ্টা আগে কগনিজ্যান্টের প্রধান এআই কর্মকর্তা বাবাক হোজাতের মতে, অনেক কোম্পানি পরিবর্তনের দায় এড়াতে এআইকে অজুহাত দেখাচ্ছে। তিনি মনে করেন, এআই ব্যবহারের ফলে উৎপাদনশীলতা বাড়ছে কিনা, তা বুঝতে আরও ৬ থেকে ১২ মাস সময় লাগবে। তবে, দীর্ঘমেয়াদী লাভের আশায় অনেক প্রতিষ্ঠান এখনই প্রযুক্তিতে বেশি বিনিয়োগ করছে।
আরও পড়ুনভারতের বস্তিকে ‘উন্মুক্ত আকাশের শ্রেণিকক্ষ’ রূপান্তরে ১০ লাখ ডলার পেলেন যে শিক্ষক৭ ঘণ্টা আগে এই পরিবর্তনের ঢেউ বাংলাদেশেও লেগেছে। তরুণ ফ্রিল্যান্সার ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মধ্যে একটা চাপা আতঙ্ক কাজ করছে। সাধারণ কোডিং বা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এখন এআই টুল দিয়ে দ্রুত করা যাচ্ছে, ফলে নতুন স্নাতকদের জন্য চাকরির বাজার কঠিন হয়ে যাচ্ছে। তবে, বিশেষজ্ঞরা বলছেন, যারা দ্রুত এআই প্রযুক্তির ব্যবহার শিখতে পারবে এবং নিজেদের দক্ষ করে তুলবে, তারাই এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। আরও পড়ুনপ্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে নবম–দশম গ্রেডে চাকরি, করুন আবেদন৫ ঘণ্টা আগে।
মেটার বিরুদ্ধে মেধাস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: প্রকাশকদের জোটবদ্ধ মামলা